উদ্ভিদে পানি ও খনিজ লবণ শােষণের ভিন্ন ভিন্ন প্রক্রিয়া । এসএসসি জীববিজ্ঞান ২০২২

উদ্ভিদে পানি শােষণ ও খনিজ লবণ শােষণ ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় হয়। আলােচনার সুবিধার জন্য আমরা পানি শােষণ বিষয়টি সম্পর্কে আগে জানব।

Table of contents

  1. (a) পানি শােষণ
  2. (b) খনিজ লবণ শােষণ
    1. নিষ্ক্রিয় শশাষণ (Passive absorption)
    2. সক্রিয় শশাষণ (Active absorption)

(a) পানি শােষণ


সাধারণভাবে উদ্ভিদ তার মূলরােমের মাধ্যমে মাটির কৈশিক পানি (capillary water) শশাষণ করে। প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, এর ফলে পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ঐ দ্বিতীয় কোষটিতে আবার ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়।

উদ্ভিদে পানি শােষণ
এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরােম পর্যন্ত বিস্তৃত হয় এবং একটি চোষক শক্তির সৃষ্টি হয়। এ চোষক শক্তির টানে মাটির কৈশিক পানি মূলরােমে ঢুকে পড়ে। মাটি থেকে মূলরােমে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় এ পানি প্রবেশ করে। এভাবে মূলরােম থেকে পানি মূলের কর্টেক্সে (Cortex) প্রবেশ করে। এ কাজটিকে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ (cell to cell osmosis) পদ্ধতি বলে।


একইভাবে পানি অন্তঃত্বক ও পরিচক্র হয়ে পরিবহন কলা গুচ্ছে (Vascular bundles) পৌঁছে যায়। পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে উপরের দিকে এবং পাশের দিকে প্রবাহিত হতে থাকে। এভাবে পানি বিভিন্ন শাখা-প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে যায়। এ কাজে যে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে সেগুলাে হলাে, অভিস্রবণ ও প্রস্বেদন।


(b) খনিজ লবণ শােষণ


অধিকাংশ উদ্ভিদ পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণ শােষণ করে, কিছু লবণ মূলরােম দিয়ে শােষিত হলেও মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলই শশাষণ অঞ্চল হিসেবে কাজ করে। খনিজ লবণ শােষিত হয় আয়ন হিসেবে। শােষণ প্রধানত দুটি উপায়ে হয়ে থাকে, নিষ্ক্রিয় শশাষণ ও সক্রিয় শােষণ।


নিষ্ক্রিয় শােষণ (Passive absorption)


উদ্ভিদের এ প্রক্রিয়ায় মূলরােম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় লবণ শােষণ করে, কোনাে বিপাকীয় শক্তির প্রয়ােজন হয় না।


সক্রিয় শােষণ (Active absorption)


সক্রিয় শােষণে খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়ােজন হয়।


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম