নিউমােনিয়া (Pneumonia)
নিউমােনিয়া একটি ফুসফুসের রােগ। অত্যধিক ঠাণ্ডা লাগলে এ রােগ হতে পারে। হাম ও ব্রংকাইটিস রােগের পর ঠাণ্ডা লেগে নিউমােনিয়া হতে দেখা যায়। শিশু এবং বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রােগ।
নিউমােনিয়া হওয়ার কারণঃ
নিউমােকক্কাস (Pneumococcus) নামক ব্যাকটেরিয়া এ রােগের অন্যতম কারণ। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের আক্রমণে নিউমােনিয়া হতে পারে। এমনকি বিষম খেয়ে খাদ্যনালির রস শ্বাসনালিতে ঢুকলে সেখান থেকেও নিউমােনিয়া হতে পারে।
নিউমােনিয়া রোগের লক্ষণঃ
• ফুসফুসে শ্লেষ্মা-জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়।
• কাশি ও শ্বাসকষ্ট হয়।
• দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়।
• চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়।
নিউমােনিয়া রোগের প্রতিকারঃ
• ডাক্তারের পরামর্শ অনুযায়ী রােগীর সুচিকিৎসার ব্যবস্থা করা।
• তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানাে।
• বেশি করে পানি পান করানাে।
নিউমােনিয়া রোগের প্রতিরােধঃ
• শিশু, বয়স্কদের যেন ঠাণ্ডা না লাগে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।
• ধূমপান পরিহার করা।
• আলাে-বাতাসপূর্ণ গৃহে বসবাস করা।
• রােগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা।