ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু
- কোষকঙ্কাল
- রাইবোজোম
- সেন্ট্রোজম
(a) কোষকঙ্কাল (cytoskeleton)
কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষকাল নজরে পড়বে। সেটি লম্বা এবং মােটা-চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মধ্যে বস্তু যা কোষের চারদিকে জালের মতাে ছড়িয়ে রয়েছে। কোষকাল ভিতর থেকে কোষটিকে ধরে রাখে। অ্যাকটিন, মায়ােসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষককালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্দুর উদাহরণ।
(b) রাইবোজোম (Ribosome)
প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অশাপুটি প্রধানত প্রােটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংবােক্সন এই রাইবােজোমে হয়ে থাকে। এছাড়া বাইবােজেমি এ কাজে প্রয়ােজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া।
(c) সেন্ট্রোজম (centrosome)
এটি প্রাণিকোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণিকোষে এদের পাওয়াযায়। নিম্নশ্রেণিরউদ্ভিদকোষেকদাচিৎ এদের দেখা যায়। প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দন্ডাকার অঙ্গ দেখা যায়, তাদের সেন্ট্রিল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তাকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোফিরুসহ সেট্রিলকে সেট্রোজোম বলে। সেট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এছাড়া শিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের জেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে।
.png)